শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মহেশপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

#
news image

নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদ। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় মহেশপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের হাতে নিহত হন হেযবুত তওহীদের দুই সদস্য ইব্রাহীম রুবেল ও সোলায়মান খোকন। হত্যাযজ্ঞের ৭ বছরেও আসামিরা গ্রেফতার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা এবং হুমকির প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি শামসুজ্জামান মিলন। 

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদ খুলনা সহকারি বিভাগীয় আমির আজমল হোসাইন,মহেশপুর উপজেলা শাখার সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, মাগুরা জেলা সভাপতি শামীম আশরাফ,ঝিনাইদহ জেলা বাণিজ্য সম্পাদক আবুল কাশেম সহ ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

২২ মার্চ, ২০২৩,  6:03 PM