রাজশাহীর দুর্গাপুর উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

#
news image

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ৩১২টি পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে দেশের ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২/৩/২৩) সকাল সাড়ে ১০ টায় সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি  ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন এরই ধারাবাহিকতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলাকেও শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হতদরিদ্র মানুষের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র মানুষের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার, জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্রী কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল হক, সমবায় কর্মকর্তা আজগর অালী, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, পাট কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামিদা খাতুন, এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন, ইউনিয়নের চেয়ারম্যানগন, জনপ্রতিনিধিগন, ও নানান শ্রেনী পেশার রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী, কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

মোঃ শাহাবুদ্দিন মোল্লা, দুর্গাপুর (রাজশাহী)

২২ মার্চ, ২০২৩,  5:58 PM