শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

৩৫ দিনের ছুটিতে যাচ্ছে সাত কলেজ

#
news image

৩৫ দিনের ছুটি পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৩ মার্চ থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ২৭ এপ্রিল। তবে সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন কলেজের অফিস ও বিভাগ খোলা থাকবে।

রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ অন্যান্য উৎসব ঘিরে মোট ৩৫ দিনের ছুটি দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য। সমন্বয়ক বলেন, কলেজগুলো আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে ছুটির বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবে। বিভিন্ন দিবস ও ছুটি উপলক্ষে সাত কলেজের সব ক্লাস ৩৫ দিন স্থগিত থাকবে।

তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং দাপ্তরিক সব কার্যক্রম চলবে। একই সঙ্গে পূর্বঘোষিত সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

নাগরিক প্রতিবেদক

২২ মার্চ, ২০২৩,  10:01 AM