শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গৃহহীন মুক্ত হতে যাচ্ছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন

#
news image

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আগামী (২২/৩/২৩) বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি  ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জেলায় শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলাকেও শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। 

আগামী বুধবার দুর্গাপুর উপজেলা পরিষদে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার, জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি,  রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। 

এছাড়াও উপজেলার  বীর মুক্তিযোদ্ধাগন, ইউনিয়নের চেয়ারম্যানগন, জনপ্রতিনিধিগন, ও নানান শ্রেনী পেশার রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের জানান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সকল সিনিয়র স্যারদের নির্দেশনায়, মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার স্যারের তত্বাবধানে ও জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল স্যারের নেতৃত্বে দুর্গাপুর উপজেলায় (ক) তালিকাভূক্ত মোট ৩১২ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করে এ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত করা সম্ভব হয়েছে। পুনর্বাসিত পরিবার যেন ভবিষ্যতে মালিকানা সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়তে না পারে সে জন্য ২ শতক জমির মালিকানা স্বত্ত্বের ভিত্তিতে রেজিস্টার্ড দলিল/কবুলিয়ত, নামজারি সনদ ও দাখিলাসহ প্রত্যেক আশ্রয়ণ কেন্দ্রে সরেজমিনে গিয়ে দখল হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ঘরগুলোর সঙ্গে বারান্দা, রান্নাঘর ও শৌচাগার সংযুক্ত করা আছে।

পরিবারগুলোর সুপেয় পানির জন্য নলকূপ বসানো হয়েছে এবং প্রতিটি ঘরে বিনা খরচে সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ। সরকারী নীতিমালা অনুযায়ী সামাজিক সুবিধা কর্মসূচীর আওতায় ভিজিএফ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য কর্মসূচীর সুবিধা প্রাপ্তির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় আনা হয়েছে। পুনর্বাসিত পরিবারের সদস্যগণকে বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা হয়েছে।

মোঃ শাহাবুদ্দিন মোল্লা, দুর্গাপুর (রাজশাহী)

২১ মার্চ, ২০২৩,  10:13 AM