শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কলাপাড়ায় শিশু সাবিকুর নাহার বাঁচতে চায়

#
news image

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জগ্রামের এক অসহায় প্রতিবন্ধি বাবা-মায়ের ঘরে দুই বছর আগে জন্ম গ্রহন করেন শিশু সাবিকুন নাহার। জন্মগতভাবে পায়ুপথ না হওয়ায় প্রসাবের রাস্তা দিয়ে তাকে মল ত্যাগ করতে হয়। এতে দিন দিন তার পেট ফুঁলে উঠছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না শিশু সাবিকুন নাহারের বাক প্রতিবন্ধি বাবা জামাল তালুকদার। সমাজের অন্য দশটি শিশুর মতোই বাঁচতে চায় এই শিশুটি। তাকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের সহায়তা কামনা করেন প্রতিবন্ধি পরিবারটি।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামের বাক প্রতিবন্ধি পিতা জামাল তালুকদার ও বুদ্ধি প্রতিবন্ধি মা জান্নাতি বেগমের তৃতীয় কন্যা সন্তান সাবিকুন নাহার। জন্মগতভাবেই তার পায়ুপথ তৈরী হয়নি। প্রসাবের পথ দিয়েই তাকে মল ত্যাগ করতে হয়। এতে ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পরছে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার অসহায় প্রতিবন্ধি পরিবার। সমাজের সকলের সহায়তায় সুস্থ জীবনে ফিরে আসতে পারে শিশু সাবিকুন নাহার। শিশুটিকে সাহায্য করতে তার দাদা জয়নাল তালুকদারের মোবাইল ০১৭৬১-৯৫৫০৮৮ নাম্বারে যোগাযোগ অথবা বিকাশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিকিৎসা করলে শিশুটি তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে.এইচ.খান লেলীন। তিনি বলেন, জন্মগতভাবে পায়ুপথ তৈরী না হওয়া (ইমপারফরাটেড এ্যানাস) একটি রোগ। সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী খরচেই এ রোগের চিকিৎসা করানো হয়। তবে এ পরিবারটি অসহায় ও প্রতিবন্ধি হওয়ায় তাদের সহায়তা করার জন্য সকলের এগিয়ে আসা উচিত।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিশু সাবিকুন নাহার একটি কঠিন রোগে ভুগছে। তাকে সহায়তা করার জন্য সমাজের বিত্তবান, ব্যবসায়ীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান করছি।

এস কে রঞ্জন, কলাপাড়া

২০ মার্চ, ২০২৩,  7:04 PM