নান্দাইলে ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদরাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

#
news image

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম দ্বীনি আলীয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ রোববার (১৯ই মার্চ) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দিনের আবহাওয়া অনূকুলে না থাকলেও অত্র মাদরাসার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত শেষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়। উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ঘোষপালা ফাযিল (ডিগ্রি) মাদারাসা মাঠে আয়োজিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নান্দাইল আসনের দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

অত্র মাদরাসার অধ্যক্ষ আবুল হাছান মো. এনামুল হকের সঞ্চালনায় ও সহকারী শিক্ষক (শরীর চর্চা) মো. মতিউর রহমানের ক্রীড়া পরিচলনা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা. মনোয়ারা জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, বাশহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ। এয়াড়া মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মোঃ শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ) 

১৯ মার্চ, ২০২৩,  7:00 PM