শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কমলগঞ্জে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ আহত ২

#
news image

মৌলভীবাজারের কমলগঞ্জে তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

রোববার ১৯ মার্চ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে সাদা রঙের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গেলেই মাইক্রোবাসটির সঙ্গে এই ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা দুজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ। তাই দুই দিকে পাকা খুটিও স্থাপন করা আছে। কিন্তু পাকা খুঁটিগুলো কিছুটা কাত করে অবৈধভাবে ছোট যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

১৯ মার্চ, ২০২৩,  6:39 PM