শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উল্লাপাড়ায় দুই দিনব্যাপী বসছে মানবধর্ম মেলা

#
news image

'মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দিনব্যাপী বসছে মানবধর্ম মেলা-২০২৩ ইং। সোমবার বিকেল ৩ টা থেকে উপজেলার বন্যাকান্দি এন. এম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ' এই মানবধর্ম মেলার আয়োজন করেছে। শুরু হওয়া মানবধর্ম মেলা মঙ্গলবার রাতে শেষ হবে। মানবধর্ম মেলার ভক্ত অনুরাগীরা মেলাস্থলে এসে জড়ো হওয়া শুরু করেছে।

মানবধর্ম মেলার প্রধান আয়োজক বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, দুই দিনব্যাপী উৎসবে জাতপাতহীন, মানবতাবাদী, অহিংস দর্শনের প্রচার করা হবে। যাতে করে মানুষে মানুষে সংঘাত কমে যায় এবং আগামীতে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ হয়।
 
দুইদিন ব্যাপী মানবধর্ম মেলার উৎসবকে কেন্দ্র করে বন্যাকান্দির আয়োজনস্থলে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠান অঙ্গনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এবং অনুষ্ঠান মঞ্চকে প্রস্তুত করা হয়েছে আধুনিক ও সুসজ্জিত করে। 

তিনি আরও জানান, অনুষ্ঠানের প্রথম দিনে দেশ বরেণ্য বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী ও ঢাকা থেকে আগত আন্তর্জাতিক পর্যায়ের নজরুল গানের প্লাটফর্ম বাঁশরীর শিল্পীরা এতে সংগীত পরিবেশন করবেন। দ্বিতীয় দিনে ঢাকা, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের বিশিষ্ট লালন সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও বিশিষ্টজনেরা মানবধর্ম নিয়ে ব্যাপক আলোচনা রাখবেন অনুষ্ঠানে।  দুই দিনের সকল অনুষ্ঠানে আপনাদের নিমন্ত্রণ জানান আয়োজক কমিটি।

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ)

১৯ মার্চ, ২০২৩,  6:35 PM