শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

সাভারে ডিবির অভিযানে ৪১০বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

#
news image

সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে চার’শ দশ (৪১০) বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাভার মডেল থানাধীন বনগাঁ ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাভারের দক্ষিণ রাজাশন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (৪০) এবং সাভারের বলিয়ারপুর সাত আনিপাড়ার মো. লাভলুর ছেলে মো. বিষু (২১)।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে সর্বমোট ৪১০ (চার’শ দশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল এনে সাভার এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে এর আগেও আরো দুটি মাদক মামলা রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এস এম মনিরুল ইসলাম, সাভার (ঢাকা)

১৯ মার্চ, ২০২৩,  6:25 PM