শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

#
news image

জেলার শ্রীনগরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত ৩টা থেকে শনিবার সকাল ৮ টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বিভিন্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় পথচারী উজ্জল মৃধাকে (৩৫) দ্রুত গতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। উজ্জল মৃধা শ্রীনগর উপজেলা কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। সে ভবঘুরে।  ভোররাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ট্রাক চালক হোসেন আলী (৩৮) চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে আপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার বেড়ামারার ঘোলদাগে।

শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখী আরেকটি বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়। হাবিবুর রহমান (৬৫) নামে আরেক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটয়ালী পাড়ায়।

এসব তথ্য দিয়ে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির মোল্লা জানান, অজ্ঞাত একজনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় নির্ধারণের চেষ্টা চলছে।

উপজেলা সংবাদদাতা

১৮ মার্চ, ২০২৩,  6:30 PM