শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

অস্ত্র ঠেকিয়ে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারকে বেঁধে রেখে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ সড়‌কের ফুলবাড়ী প্রেসক্লাব সংলগ্ন প্রসিদ্ধ কালী অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ৫/৬ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে প্রবেশ করে। এরপর ডাকাতরা মিলের পাহারদার আমিন মুর্মুকে দেশীয় অস্ত্রের মুখে তার হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে মিলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। অফিসের সিন্দুকসহ ষ্টীলের ফাইল কেবিনেট এবং ক্যাশ বাক্স ভাংচুর ও তছনছ করে। এসময় ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।

পাহারদার আমিন মুর্মু বলেন, প্রতিদিনের মতোই পাহারা দেয়ার সময় আচমকা ডাকাত দল দেশী অস্ত্র (হাসুয়া) ঠেকিয়ে কিছু বুঝে উঠার আগেই হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে কম্বল চাপাদিয়ে শুইয়ে রেখে ভাংচুর করে ডাকাতি চালায়। তারা চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচ টেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার শুকুমার রায় ছুটে এসে তার হাত-পায়ের বাঁধন খুলে দেয়।

মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন, তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্সসহ সেটআপ বক্স নিয়ে গেছে এবং অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়ে‌ছে।

কালী অটো রাইস মিলের স্বত্তাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত জানান, আমি বাসায় আছি এখনও মিলে যাইনি। মিলে গেলেই বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, বিষয়টি ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর)

১৭ মার্চ, ২০২৩,  7:09 PM