শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

#
news image

সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। তাদের বেলকুচি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আসলাম হোসেন বলেন, “দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। উভয় পক্ষকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

মোঃ সৌরভ হোসাইন (সবুজ) সিরাজগঞ্জ

১৭ মার্চ, ২০২৩,  7:07 PM