শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু 

#
news image

পঞ্চগড়ের তেতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে  নিহতের ছোট ভাই ও চাচা।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বুড়া-বুড়ি আদর্শ কিন্ডারগার্ডেনের চতুর্থ শ্রেনীর মীম(১২) নামে এক শীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মোস্তাকিম (৭) ও চাচা ফজলে হক আহত হয়। নিহত মিম ঐ এলাকার মনসুর আলীর মেয়ে।এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রেখে যান চলাচল বন্ধ করে দেয় । 

পুলিশ ও স্থানীয় সুত্রে  জানা যায়, বুধবার সকালে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম স্কুল থেকে চাচা ফজলুল হকের মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি এসে মোটরসাইকেলটি ঘুরিয়ে বাড়ির প্রবেশ পথে যেতেই পিছন থেকে কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত হয় ছোট ভাই মুস্তাকিম ও চাচা ফজলুল। এদের মধ্যে ফজলুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন সড়ক দূর্ঘটানায় শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৩,  7:15 PM