শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই ৪ লক্ষাধিক টাকার ক্ষতি 

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া গ্রামে। এ অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশের পৃথক ২টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

 উপজেলার জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী  ৯৪ নং বি সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশিয়া আক্তার জানায়, ঘটনার সময় তারা পাশেই তার বাবার বাড়িতে একটি অনুষ্ঠানে অবস্থান করছিলেন। প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী রুবি বেগম আগুন জ¦লতে দেখে তার স্বামী মিজানুর রহমানকে খবর দেয়। 

স্থানীয় লোকজন ফাঁয়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও দীর্ঘ ১ ঘন্টার আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে  নগদ দেড় লক্ষ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ,  ফার্ণিচার, চাল-ডাল, আসবাসপত্রসহ  যাবতীয় মালামাল পুড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

তিনি আরও জানান, শুধু পরিহিত কাপড়-চোপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। পরিবার পরিজন নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। 

 গৃহ মালিক মিজানুর রহমান শেখের দাবি, পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের মোতালেব শেখের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে শত্রুতাবসত অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন, উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ । 
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচাজর্ মো. সাইদুর রহমান জানালেন, কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ  পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

উপজেলা সংবাদদাতা

১২ মার্চ, ২০২৩,  6:49 PM