শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চৌহালীতে যমুনায় শিশুর মরদেহ উদ্ধার

#
news image

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার চর থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ মার্চ) সকালে উপজেলার জোতপাড়ার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত তানজিদ সরকার (৯) গাজীপুরের কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ির মালিকের ছেলেকে হত্যা করে পুতে রাখা হয়। 

এ ঘটনায় টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে ঘাতক সোহাগ হোসেন (২০), তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া ও খালা জুলেখা খাতুনকে আটক করেছে পুলিশ।

চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেয়া নিয়ে বাড়ির মালিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ।

এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ)

১২ মার্চ, ২০২৩,  5:12 PM