শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

“প্রয়োজনকে বিলাসিতায় নিলে দুর্নীতি করতে হয়”

#
news image

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ পুলিশের  সিলেট রেঞ্জের   ডি আই জি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম বার পিপিএম বলেছেন প্রয়োজনকে বিলাসিতায় নিলে দুর্নীতি করতে হয়। সিলেটের মানুষ অনৈতিক কাজে কমজড়িত থাকেন এ ঐতিহ্য ধরে রাখতে হবে। দেড় মাসের মধ্যে হত্যা মামলার কাজ শেষ করে প্রকৃত অপরাধী দের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

কোন ধরনের তদবির চলবেনা।নিরীহ মানুষকে হয়রানি করা যাবেনা।তিনি বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক থানার উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের সভাপতিত্বে ও ছাতক সার্কেলের সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, কমিউনিটি পুলিশের শাখা সভাপতি সৈয়দ আহমদ, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া,মুক্তির গাও গ্রামবাসীর পক্ষে আব্দুল কাদির।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, পৌর সভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলকাছ আলী, পৌর কাউন্সিলর আবদুর রশিদ খছরু,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল আলিম,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি এইচ এম খালেদ, ফজল উদ্দিন প্রমূখ।

সাকির আমিন, ছাতক (সুনামগঞ্জ)

০৯ মার্চ, ২০২৩,  5:49 PM