শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

#
news image

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা জামালপুর।

জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরিন সুলতানা, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার উপ নির্বাহী পরিচালক আতিকুল ইসলাম সুমনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নারীদের অনেক বেশি সচেতন হতে হবে। বিভিন্ন অনলাইন সাইটে সতর্কতার সাথে প্রবেশ করতে হবে, যেন নিজের কোন তথ্য চুরি না হয়। সাইবার অপরাধীদের আইনের আওতায় আনতে সংকোচ না করে কর্তৃপক্ষকে খুলে বলার আহবান জানান বক্তারা।

আসমাউল আসিফ, জামালপুর 

০৮ মার্চ, ২০২৩,  6:25 PM