শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার 

#
news image

নেত্রকোনা সদর উপজেলাধীন হাতকুণ্ডলী গুচ্ছগ্রামে ১২ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার (১৯) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুণ্ডলী গুচ্ছগ্রামে বসবাসরত বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। এরপর গ্রামের কয়েকজন মাতবর দেন-দরবার করে বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু দরবারের মিমাংসা না মেনে, শিশুটির বাবা বাদী হয়ে রবিবার নেত্রকোনা মডেল থানায় মিনহাজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগ করে থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা)

০৬ মার্চ, ২০২৩,  7:15 PM