শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইসলামপুরে বিদ্যালয়ের কার্যক্রমে বাধা ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন 

#
news image

জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা প্রদান ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইসলামপুর উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী, হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিমসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন অনৈতিকভাবে বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করার অপচেষ্টা করছেন। তাছাড়া গত ১ মার্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন বক্তারা।

আসমাউল আসিফ, জামালপুর 

০৬ মার্চ, ২০২৩,  7:06 PM