শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মিষ্টির দোকানে ভেজাল বিরোধী অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

#
news image

হাতিয়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬ টায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালী মোড়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম সরওয়ার ’এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় । এসময় বাগেরহাট মিষ্টান্ন ভান্ডারকে  অস্বাস্থ্যকর ভাবে খাদ্য তৈরি, মিষ্টি ও রসমালাই'র প্যাকেটে মেয়াদ না থাকা এবং বিদখুটে গন্দছাড়ানোর অভিযোগে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম সরওয়ার জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এবং মিষ্টি ও রসমালাই'র প্যাকেটে মেয়াদ না থাকা সহ বিদখুটে গন্দছাড়ানোর অভিযোগে বাগেরহাট মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এই মিষ্টান্ন ভাণ্ডার'কে কিছুদিন আগেও এমন অভিযোগের আলোকে সতর্ক করা হয়েছে। 

এর আগে কামরুল হাসান (৩০) নামের এক ব্যক্তি গতকাল এই মিষ্টান্ন ভাণ্ডার থেকে এক কেজি মিষ্টি বাড়িতে নিয়ে সবাই মিলে কিছু খাওয়ার পর অসুস্থ হয়ে যায়। ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনার সময় উক্ত ভুক্তভোগীও উপস্থিত ছিলেন। যার অভিযোগের ভিত্তিতে মূলতঃ আজকের এই অভিযান পরিচালিত হয় বলে জানা যায়। 

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী)

০৫ মার্চ, ২০২৩,  9:29 AM