শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমার ট্রেলার প্রকাশ

#
news image

প্রকাশিত হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’-এর ট্রেলার। গত শনিবার বিকালে গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ট্রেলার প্রকাশ করেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। সিনেমাটি মুক্তি পাঁচ্ছে আগামী ৩ মার্চ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। ‘জেকে ১৯৭১’ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি।

কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিলাম। ছবিটি আগামী ৩ মার্চ মুক্তি পাঁচ্ছে। আশা করছি এই ছবির মাধ্যমে ফরাসি যুবক জ্যঁ কুয়েকে মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পারব।’ সিনেমাটি ইতোমধ্যে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।

নাগরিক বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:35 PM