শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি আকাশ, সম্পাদক পাশা

#
news image

জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট ইসমত পাশা।  

জানা গেছে, জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। আর দুটি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ২০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিদায়ী সভাপতি বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট গোলাম নবী পেয়েছেন ১৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট ইসমত পাশা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান পেয়েছেন ১৩২ ভোট। সহ সভাপতি, সহ সম্পাদক পদসহ অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হলেও অডিটর পদে বিএনপি সমর্থিত প্যানেলের বিশাদ রেজওয়ান বাবু ১৮৪ ভোটে এবং পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে শামীমা তাসনিম সাথী ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৬২ জন ভোটারের মধ্যে ৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে গণণা শুরু হয় রাত ৮টায়, গণণা শেষে মধ্য রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহা: খাজা আলম। 

উল্লেখ্য, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ৭ম বারের মত জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইসমত পাশা দ্বিতীয় বারের মত নির্বাচিত হলেন এবং তিনি বিদায়ী কমিটিতেও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামীকাল বুধবার বিজয়ীরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

আসমাউল আসিফ, জামালপুর 

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:18 PM