শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চাঁদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

#
news image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-স্ট্যাশন সংলগ্ন পরিত্যক্ত রাস্তার উপর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

ইউপি সদস্য খোকন দেওয়ান বলেন, তার পরণে প্যান্ট ও গেঞ্জি রয়েছে। শরীরে  কাঠের গুড়ো। পড়নের প্যান্টটি  শরীরের নিচের অংশ খোলা থাকায়  খড় দিয়ে ডেকে রাখা হয়।

ইউপি চেয়ারম্যান  ইকবাল হোসেন হাওলাদার  বলেন, স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। সাথে সাথে এসে অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশকে অবহিত করি।তবে ধারণা করা হচ্ছে সে কোন স’ মিলের কর্মচারী।
মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।   ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:11 PM