শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতার হাতে কৃষক খুন

#
news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতার হাতে কৃষক খুন হওয়ার ঘটনা ঘটেছে। লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর এলোপাতাড়ি চাপাতির আঘাতে তার চাচাতো ভাই কৃষক আমিরুল ইসলাম গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে সোমবার মারা যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টায় দিকে উপজেলার গোনাইগাঁতী গ্রামে। 

ঘটনার স্থান থেকে রাতেই গুরুতর আহত অবস্থায় মো: আমিরুল ইসলাম(৫০)কে চিকিৎসার জন্য  ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায়  সোমবার সকালে মারা যান। 

নিহতের পরিবার জানায়, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই তার লোকজন নিয়ে আমিরুলকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আমিরুলের ভাতিজাও গুরুতর আহত হয়।

নিহত আমিরুলের ভাই নজরুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে আমিরুলের সঙ্গে বোরো ধানের  জমিতে সেচ দেওয়া নিয়ে আব্দুল হাইয়ের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে তাদের চাচাতো ভাই আব্দুল হাই রবিবার রাতে তার লোকজন নিয়ে আমিরুলের বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

এই ঘটনার পর আব্দুল হাই ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে বলেও জানান তিনি । 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: নজরুল ইসলাম  জানান, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতারের  চেষ্টা চলছে। 

মোঃ সৌরভ হোসাইন (সবুজ) সিরাজগঞ্জ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:41 PM