শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ

#
news image

নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে অনুমতি না দেওয়া অধ্যক্ষের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ উল্লেখ করে এবং কলেজে বিদ্যমান সংকট নিরসন করার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি কলেজ সংসদের ছাত্রনেতা শিহাব আহমদের সভাপতিত্বে  ও সমাজতান্ত্রিক  ছাত্র ফ্রন্ট সরকারি কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সামায়েল রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশ বক্তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠান যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতির অংশ অথচ মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ নবীনবরণ না করে বরং ছাত্র সংগঠনের আয়োজিত নবীনবরণের অনুমতি প্রদান করেননি। যা অগণতান্ত্রিক সিদ্ধান্তেরই পরিপূরক। এছাড়াও নেতৃবৃন্দ সমাবেশ থেকে কলেজে বিদ্যমান সকল সংকট নিরসনের জোর দাবি জানান।

উল্লেখ্য যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ করার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করলে মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ অনুমতি প্রদানে অস্বীকৃতি জানান। যাহা ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে উন্নাসিক মানসিকতা তৈরি করবে।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:32 PM