শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

#
news image

শতভাগ ভর্তি,ঝড়ে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ১৪ টি বিদ্যালয়ে একত্রিত হয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো। তিনি বলেন,মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়,মা একটি জীবন,মা একটি পৃথিবী।

একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। আমি মনে করি মায়ের হাতে মূল শিক্ষা। আপনারা সকলে আপনাদের সন্তানদের খবর রাখবেন তাদের শিক্ষায় শিক্ষিত করবেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা,আকচা ইউনিয়র পরিষদের চেয়ােম্যার সুব্রত কুমার বর্মন।

মো. মুজিবুর রহমান

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  7:39 PM