শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কালীগঞ্জে ২ সুদের কারবারী আটক ২২ লাখ টাকা ও স্ট্যাম্পসহ কাগজপত্র জব্দ 

#
news image

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারীকে আটক করেছে পুলিশ।  রোববার সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুই ভাইকে আটক করা হয়। তারা ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলো। সুদের টাকা দেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নেয়। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলো। সুদের কারবারি রেজাউল ও শরিফুলের জোরজোবরদস্তিতে অতিষ্ঠ হয়ে সুদে টাকা নেওয়া ব্যক্তিরা থানায় অভিযোগ দেয়।

পরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগীতায় সকালে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা  নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতার তালিকা খাতা। বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:15 PM