শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

৩দিন পর মেঘনায় ভেসে উঠলো নিখোঁজ স্কুলছাত্রের লাশ

#
news image

তিন দিন পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার  মেঘনা নদীতে ভেসে উঠলো মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সুস্মিত সাহার লাশ। ২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টার দিকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ।

স্কুলছাত্র সুস্মিত সাহা ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর গ্রামের সুধাংশ সাহার ছেলে। তারা নারায়নগঞ্জ বসবাস করে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়নগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী নিয়ে এমভি প্রিন্স কামাল-১ নামে লঞ্চযোগে দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে এসে পৌছে। দুপুর ১টায় সে অপর তিন সহপাঠীর সাথে মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে গোসল করতে নামে। সে তলিয়ে যাওয়ার সময় তার বাবা  তাকে উদ্ধার করে। শাহরিয়া ইসতিহাক শামস (১৬) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায়  উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নদীতে ডুব দিতে যাওয়া অপর শিক্ষার্থী সুস্মিত সাহা (১৬)কে আর উদ্ধার করা সম্ভব হয়নি। অত:পর তিন দিন পর আজ সকালে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আজ সকালে নদীতে টহল দেওয়ার সময় লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করে পরিবারের সদস্যদের জানানো হয়।

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:11 PM