শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ধামইরহাটে নবীন শিক্ষকদের বরণ অবসরদের বিদায় সম্মাননা 

#
news image

নওগাঁর ধামইরহাটে নবীন শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা এবং শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আঙ্গরত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামাল (বকুলে)র সভাপতিত্বে অনুষ্ঠানে সকল নবীন শিক্ষকদের সম্মাননা স্মারক দিয়ে বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় তিনি বলেন,‘শিক্ষক কখনো সাবেক হয় না, শিক্ষক হচ্ছে আজীবন শিক্ষকই, আর শিক্ষকরাই পারে উন্নত জাতি গঠন করতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও মোঃ আরিফুল ইসলাম, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারি জেলা শিক্ষা অফিসার সানাউল হাবীব, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, অনুষ্ঠানের সঞ্চালক প্রধান শিক্ষক মাহমুদুল হাসান রঞ্জু, শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির প্রমুখ, কমিটির সহ-সভাপতি ও অনুষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) 

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:32 PM