শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন আজ

#
news image

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসছেন। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলার বিভিন্ন প্রবেশ দ্বারে বসানো হয়েছে চেকপোস্ট। সভাস্থলসহ এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে ৮ হাজার পুলিশ।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল বলেন, প্রধানমন্ত্রীর আগমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত। তার জনসভাকে সফল করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ৪৯টি প্রকল্পের উদ্বোধন করবেন।  

নাগরিক অনলাইন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:11 AM