শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

যুক্তিবাদী মানুষ তৈরিতে বিতর্ক সহায়ক ভূমিকা রাখে: শিক্ষামন্ত্রী

#
news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুক্তিবাদী মানুষ তৈরির সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে। শুক্রবার রাজধানীর শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে বিতর্ক। এতে শাণিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে। তিনি বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, চারটি বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর এবং এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

নাগরিক প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  6:57 PM