শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

স্ত্রী সন্তানের সামনেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত রাজমিস্ত্রী

#
news image

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে স্ত্রী সন্তানের সামনেই ছুরিকাঘাত করে সোহেল মিয়া (২৮) নামের এক যুবককে হত্যা করেছে ছিনতাইকারীরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজালাখ এলাকার রাঙ্গাবন নার্সারীর সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত সোহেল মিয়া রংপুর জেলার বাসিন্দা । তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া  যায় নি। তিনি সাভারের মজিদপুর এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানায়, সোহেল মিয়া স্ত্রী সন্তান নিয়ে রংপুর থেকে দূরপাল্লার বাসযোগে আজ ভোরে সাভারের রাঙ্গাবন নার্সারীর সামনে এসে নামেন।

এসময় ছিনতাইকারীরা সোহেলকে ধরে তার কাছে থানা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় সোহেল বাঁধা দিলে স্ত্রী সন্তানের সামনেই তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে ছিনতাইতারীরা। এঘটনায় ঘটনাস্থলেই মারা যায় সোহেল।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ছিনতাইকারী ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সাভার মডেল থানা পুলিশ।

এস এম মনিরুল ইসলাম, সাভার (ঢাকা)

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  6:29 PM