শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কুলাউড়ার টিলাগাঁওয়ে  নতুন পুলিশ ফাঁড়ি হচ্ছে 

#
news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে অপরাধ কর্মকান্ড রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন এসপি মোহাম্মদ জাকারিয়া।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিকের সভাপতিত্বে ও কুলাউড়া থানার এসআই এনামুল ইসলাম ও টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সমন্বয়ক সেলিম আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের বাংলাদেশ সমন্বয়ক সৈয়দ আব্দুছ শহীদ, শিক্ষক কাজল কান্ত ভৌমিক, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, টিলাগাঁও প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে, টিলাগাঁও ইউনিয়ন উপজেলার দক্ষিণাঞ্চলের ৫টি ইউনিয়নের মধ্যবর্তী স্থান হওয়ায় এবং পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার সদরের সাথে সহজে বিকল্প সড়কে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এজন্য এ ইউনিয়নের বাঘেরটিকিসহ আশেপাশের বিভিন্ন বাড়িতে চুরি-ডাকাতি সংঘটিত হয়। সীমান্ত থেকে পাচার করে নিয়ে এসে মাদক চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে নিরাপদ রুট হিসেবে টিলাগাঁও এলাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছে। উপজেলা শহর থেকে প্রায় ১৫-২০ কিলোমটিার দুরত্বে সীমান্তবর্তী হাজীপুর, শরীফপুর, কর্মধা, পৃথিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নের অবস্থান। এ জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধিরা অপরাধ কর্মকান্ড ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রাতে টানা টহল দিতে পুলিশের অনেক বিড়ম্বনায়ও পড়তে হয়। এলাকার অপরাধ কর্মকান্ড রোধে স্থানীয় বাসিন্দা ও ওই এলাকার প্রবাসীদের দীর্ঘদিনে দাবি ছিলো একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক, যুক্তরাষ্ট্র প্রবাসী মিসবাহুর রহমান এনামসহ এলাকার সচেতন মহল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছে উপস্থিত বক্তারা পুলিশ ফাঁড়ি স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার ওই এলাকার ইউনিয়ন পরিষদের ভূমিতে অস্থায়ী একটি ফাঁড়ি স্থাপনের ঘোষণা দেন। এ ছাড়া আগামীতে সেখানে স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য সকল প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দা ও প্রবাসিদের সহযোগিতায় পুলিশ ফাঁড়ির জন্য আগামী তিন মাসের মধ্য গৃহ নির্মাণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক।

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  5:53 PM