শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

#
news image

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার বনানী বাইপাসে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত আটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় চালকসহ আরও তিনজন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালিত আটোরিকশার চালককেও মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:52 PM