শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চট্টগ্রামে ভবন ভাঙার সময় ধসে পড়ে নিহত ১

#
news image

চট্টগ্রামে ভবনের দেওয়াল ধসে মো. জসিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪ টার দিকে জামালখান এলাকায় সিকদার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন দাঁতমারা এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো ভবন অপসারণের সময় দেওয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, একটি পুরোনো ভবনের দেওয়ালের একটা অংশ নিচে ফুটপাতে ধসে পড়লে একজন ঘটনাস্থলেই নিহত হন। আরও একজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সংবাদমাধ্যমকে বলেন, একটি পুরোনো ভবন ভাঙা হচ্ছে। ভবনটির সামনের অংশ ধসে দেওয়াল চাপায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ভবন ভাঙার কাজ নেওয়া সাব কনট্রাক্টরের সুপারভাইজার বলে শুনেছি। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জেলা সংবাদদাতা

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:28 PM