শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

উজিরপুরে প্রবাসীর বসতঘরে দুধর্ষ চুরি, নগদ অর্থ,স্বর্ণালংকারসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট

#
news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলকে প্রবাসীর বসতঘরে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার শোলক গ্রামের মৃত আঃ রব হাওলাদারের ছেলে ফাহাদ হাওলাদার,জিহাদ হাওলাদার চাকুরির সুবাধে কুয়েতে থাকেন। বর্তমানে ওই বসতঘরে বসবাস করেন প্রবাসীদের মা রিনা বেগম ও এক পুত্রবধু। টিনসেট ঘরে তালাবদ্ধ করে রিনা বেগম(৬৫) চিকিৎসার জন্য ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার বরিশালে যান।

ওই রাতে পরিবারের সদস্যরা কেউ ঘরে না থাকার সুযোগে তালা খুলে চোরচক্ররা প্রবেশ করে কয়েকটি আলমারি, সুকেশ, ওয়ারড্রবসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে তছনছ করে নগদ সোয়া লক্ষ টাকা ও ২২ ভড়ি স্বর্ণালংকারসহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। বুধবার সকালে প্রবাসী পরিবারের ঘরের কাজের মহিলা পাশ্ববর্তী কামাল হাওলাদারের স্ত্রী আকলিমা বেগম(৩৫) বসতঘরের তালা খোলা ও ঘরে কাউকে না পেয়ে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান এবং দেখতে পায় কয়েকটি আলমারিসহ আসবাবপত্র ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি রিনা বেগমকে অবহিত করেন।  

তিনি বাড়িতে এসে দেখতে পায় স্বর্বস্ব লুটে নিয়েছে চোরচক্ররা। এ ব্যপারে প্রবাসীর মা রিনা বেগম জানান তার হাত ভাঙা তাই বরিশালে চিকিৎসার জন্য যান তিনি। রাতে বোনের বাড়িতে ছিলেন। বাড়িতে কেউ না থাকায়  তালা খুলে চোরচক্ররা নগদ সোয়া লক্ষ টাকা ও ২২ ভড়ি স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় চোরচক্ররা।

তিনি আরো বলেন ঘটনার সাথে জড়িত কাউকে তার সন্দেহ নেই। উজিরপুর মডেল থানার এসআই সনেট ঘটনাস্হলে পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোঃ মাহফুজুর রহমান, উজিরপুর

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:22 PM