শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দেশের প্রথম শহীদ মিনার স্বীকৃতির দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

#
news image

রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনে নির্মিত দেশের প্রথম শহীদ মিনার হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।

কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান। বক্তব্য রাখেন, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, কলেজের বর্তমান অধ্যক্ষ আব্দুল খালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সিনিয়র সাংবাদিক সেলিম জাহাঙ্গীর।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাষা আন্দলনের শহীদদের স্মরণে নির্মিত রাজশাহী কলেজ ছাত্রাবাসের সামনের শহীদ মিনার দেশের প্রথম শহীদ মিনার। কিন্তু এটি প্রথম শহীদ মিনার হিসেবে আজও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সেখানে নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানান তারা।

মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  5:51 PM