শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিরামপুরে সীমানা পিলার ও শীবলিঙ্গ উদ্ধার 

#
news image

দিনাজপুরের বিরামপুরে পুকুরে মাছ ধরার সময় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ১৮১৮সালের একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। একই দিনে উপজেলার একটি বাড়ি থেকে পাথরের শীব লিঙ্গ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ২নং ওয়াডের জোলা গাড়ী লৎফর রহমানের পুকুর থেকে সীমানা পিলার এবং দোসরা পলাশবাড়ি এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শীবলিঙ্গ উদ্ধার করা হয়।

থানা পুলিশের উপপরিদর্শক তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে বেশকিছু জেলে মাছ ধরতে নামে।এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জালটি পাড়ে উঠার পর সীমানা পিলারটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এদিকে একই সময় উপজেলার পলাশবাড়ি এলাকায় শ্যাম বর্মনের বাড়ি থেকে একটি পাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তবলেন,স্থানীয়দেওয়া খবরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি সীমানা পিলার এবং একটি শীব লিঙ্গটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী প্রত্নতাত্তিক অধিদপ্তরে জমা করা হবে।

উপজেলা সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  8:35 PM