শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত পেলো পরিবার

#
news image

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর মরদেহ চার দিনের পর ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সোমবার বিকেল সাড়ে ৫ টায় হিলি চেকপোস্ট দিয়ে তার লাশ হস্তান্তর করা হয়।এসময় বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার ব্রজেন সিং,ভারতের হিলি থানার উপপরিদর্শক প্রিতম সিং,হিলি ইমিগ্রেশনের ওসি শ্রিপা রায়,৬১ বিএসএফের মেজর পি পান্ডে,বাংলাদেশের হাকিমপুর থানার উপপরিদর্শক হাসিনুর রহমান,হিলি বিজিবি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার মাহাবুর রহমান,হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে সাহাবুল হোসেন বাবুর মরদেহ ফেরত পেতে সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাঝে সীমান্তের মেইন পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পথ ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন।সাহাবুল হোসেন বাবু হাকিমপুর উপজেলা ধরন্দা ফকির পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর থানার (ওসি) আবু সায়েম মিয়া বলেন,সাহাবুল হোসেন বাবুলের মরদেহ ভারতীয় পুলিশের কাছ থেকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:07 PM