শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

জয়পুরহাটে ভটভটি খাদে পড়ে আব্দুল মোমিনের মৃত্যু

#
news image

জয়পুরহাটে শ্যালোচালিত ভটভটি খাদে পড়ে আব্দুল মোমিন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কের কুসুমসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভটভটি চালক আব্দুল মোমিন কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত মোস্তাাফিজুর রহমান উপজেলার হাতিয়র কাজীপাড়া গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

(ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আহত মোস্তাফিজুর রহমান মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে শ্যালোচালিত ভটভটিতে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথে কুসুমসারা এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে চালকসহ তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক আব্দুল মোমিনকে মৃত ঘোষণা করেন। আহত মোস্তাফিজুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহসান হাবীব আরমান, জয়পুরহাট

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  3:48 PM