শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

কেমন আছো মা?

#
news image

লেখনীতে: রিপন গুণ 

মা'গো তুমি কেমন আছ আজ?
স্বাধীনতার- '৫১' বছর পর?
জানি উত্তরে তুমি বলবে, আমি আজ ভাল নাইরে.. 
মুখোশধারী লোভী শয়তানদের অত্যাচারে।

দীর্ঘশ্বাস ফেলে.. হয়তো! দুঃখ করে বলবে তুমি..
নিষ্ঠুর-পাষাণের মাঝে ভাল থাকি কি করে বল?
৫২-৬৯-৭১ গেল তবু আজও.
আমার বুকে চলে, রক্তের হলিখেলা! 
নিস্তব্ধ হয়ে শুনি আজ, দুস্থ-অসহায় মানুষের আর্তনাদ,
চারিদিকে শোষণের ছড়াছড়ি।

চোখের জল মুছে হয়তো! বলবে তুমি... 
আমি তো ভালই থাকতে চেয়েছিলাম-
মা হয়ে- সন্তানের দুঃখে ভাল থাকি, কেমন করে বল?  
যখন দেখি, অনাহারী সন্তানদের পেটে নেই ভাত,
পরনে নেই- লজ্জা নিবারণের এক টুকরো কাপড় 
নেই কোন জীবনের নিশ্চয়তা।

আবার হয়তো! অতৃপ্ত কণ্ঠে বলবে তুমি...
দেখি শুধু আজ, উঁচু-নিচুর বিশাল ব্যবধান
সবার মাঝে শুধু স্বার্থের ছড়াছড়ি,
উঁচু তলার হিংস্র রাক্ষস গুলো অহংকারে বশে-
মানুষকে মানুষ ভাবতে ভুলে গেছে।

এক বুক জ্বালা নিয়ে হয়তো! বলবে তুমি..
মা হয়ে, আজও তোদের স্বপ্ন পূরণ করতে পারিনি
পারিনি রাখতে তোদের, আমার স্নেহের আঁচল তলে, 
ব্যর্থ আমি! পারিনি দিতে তোদের -
হিংসা-বিদ্বেষ মুক্ত স্বপ্নের 'সোনার বাংলা'।

রাগ-ক্ষোভ-অভিমানে হয়তো! বলবে তুমি.. 
আমার স্থান শুধু আজ, স্বার্থান্বেষী'দের বক্তৃতা মঞ্চে
মাকে ভালবেসে জীবন দিয়ে-
যে, একুশের চেতনা....
জাগিয়েছিলি তোরা, বাংলার বুকে,
সেটা আজ, 'দেশপ্রেম' নয় শুধু ভাষণের সূচনা।

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা)

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  12:13 PM