শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নেত্রকোনায় কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ আটক-১

#
news image

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন ফকিরের বাজার এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মোস্তফা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

রবিবার সন্ধ্যায় ঘটনার প্রধান আসামী মোস্তফাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফকিরের বাজার এলাকায় হেফজুল উলুম মাদরাসায় ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। পথে বাজারের কাছাকাছি পৌঁছতে কিশোরীকে মুখ চেপে ধরে জোর করে  তুলে নিয়ে যায় মোস্তফা। পরে মোস্তফা ফোন করে তার তিন বন্ধুকে ডেকে এনে পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে। শেষে রাতে রাতে বাড়ির পাশে ফেলে দিয়ে ধর্ষক চারজন পালিয়ে যায়।

এলাকায় এ ঘটনা জানাজানি হয়ে যওয়ার পর, স্থানীয়ভাবে গ্রাম্য দরবারের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলে। তবে কোনো মীমাংসা হয়নি।

রবিবার বিকেলে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মোস্তফাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফাকে গ্রেফতার করে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, 'মামলার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।'

তিনি আরও জানান, সোমবার সকালে মোস্তফাকে আদালতে পাঠানো হবে। ভিকটিম ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নেওয়া হবে।

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা)

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  11:47 AM