শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দুঃস্থ মানবতার সেবায় প্রবাসী আকাশ মিয়া 

#
news image

ধারাবাহিক ভাবে গোপালগঞ্জ কাশিয়ানীর ২শ ও ফরিদপুর আলফাডাঙ্গার ৩শ দুঃস্থ অসহায়দের মাঝে ৫ কেজি করে  চাল বিতরণ করে আসছেন মরিশাস প্রবাসী আকাশ মিয়া। মরিশাসে থেকেও, গত দু'বছর ধরে প্রতিমাসে একবার করে বিনামূল্যে এ চাল বিতরণ করেন তিনি।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সকাল ১০টায় আলফাডাঙ্গা জাটিগ্রাম মিয়া বাড়ি থেকে দিন ব্যাপী ৫ শ দুঃস্থ অসহায়দের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানায়, প্রবাসী আকাশ মিয়া ২০২১ সালের মার্চ মাস (করোনা কালীন সময়) থেকে ধারাবাহিকভাবে দরিদ্র দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ৫ শতাধিক দরিদ্র মানুষকে তালিকাভুক্ত করে আসমোক কোম্পানি লিমিটেড মরিশাস এর নামে ত্রাণ সহায়তার কার্ড করে দিয়ে নিয়মিতভাবে মাসে একবার জনপ্রতি ৫ করে চাল বিতরণ করেন। এছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও মসজিদসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ ও প্রয়োজনীয় পণ্য প্রদান করেন প্রবাসী আকাশ মিয়া।

আকাশ মিয়ার বাবা জাকির হোসেন মিয়া বলেন, আসমোক কোম্পানি লিমিটেড, মরিশাস এর পক্ষ থেকে আমার ছেলে আকাশ মিয়ার উদ্যোগে, কাশিয়ানী ও আলফাডাঙ্গার ৫ শ দুঃস্থ অসহায়দের মাঝে প্রতিমাসে একবার জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করি। এছাড়াও ২ হাজার মানুষের মাঝে শীতের সময় শীতবস্ত্র, ঈদুল ফিতরে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও বস্ত্র এবং ঈদুল আযহায় কোরবানির মাংস বিতরণ করা হয়।

এ মানবতার সেবা চলমান থাকবে বলেও তিনি জানান।
সুবিধাভোগীরা আকাশ মিয়া ও আসমোক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হুসাইন আদমজীসহ পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

উপজেলা সংবাদদাতা

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  10:45 AM