শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভালুকায় বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

#
news image

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই নারী উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস অজ্ঞাতনামা ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে থানা-পুলিশ নিহত নারীর লাশটি উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনায় নিহত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উপজেলা সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  12:21 PM