শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

টাঙ্গাইলের মধুপুরে  কারিতাসে নারীদের ২ দিন ব্যাপী  জৈব কৃষি ও পশুপালন প্রশিক্ষণ অনুষ্ঠিত 

#
news image

টাঙ্গাইলের মধুপুরে নারীদের কারিতাসের বসতবাড়িতে জৈব কৃষি চাষাবাদ ও গৃহ পালিত পশুপালন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জলছত্র কারিতাস অফিসের হল রুমে  গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারী কারিতাসের আলোক- ৩ প্রকল্পের মাধ্যমে স্থানীয় গারো সম্প্রদায়ের নারী কৃষক দলের সদস্যদের মাঝে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। জৈব কম্পোস্ট সার নিজের বসত বাড়ির আঙিনায় তৈরি করে জৈবিক উপায়ে বিষমুক্ত পরিবেশ সম্মত ভাবে সবজি চাষ, ফল ফসল চাষের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। জৈব সার তৈরির কলা কৌশল হাতে কলমে শিখানো হয়। জৈব বালাইনাশক পদ্ধতিতে কিভাবে বিষ ব্যবহার না করে সহজে পরিবেশ সম্মত সবজি চাষ করে নিজের পুষ্টির জাহিদা পূরণের পাশাপাশি লাভ হওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়। 

নিজেদের বাড়িতে গৃহ পালিত পশুপালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। গৃহ পালিত পশুর জাত নির্বাচন, বাসস্থান,ঘাস চাষ পদ্ধতি গুরুত্ব দিয়ে বাড়িতে গবাদি পশু পালনের উপর আলোচনা করা হয়। 
জমি নির্বাচন, চাষ পদ্ধতি, বীজ বাছাই, বীজ সংরক্ষণসহ কৃষি বিষয়ে নারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। 

প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, কারিতাসের প্রোগ্রাম  অফিসার বুলবুল মানখিন,, এড. দীনেশ দারু,কারিতাসের আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন বাঁধন চিরান, কারিতাসের কৃষি কর্মকর্তা এনা নকরেক, মাঠ কর্মকর্তা সূচনা রুরাম প্রমুখ। 

প্রশিক্ষণে ২০ জন নারী সদস্য অংশ গ্রহন করে। পরে গায়রা গ্রামে সবজি বাগান ঘুরে দেখেন প্রশিক্ষনার্থীরা। প্রশিক্ষণে অংশ নেয়া প্রত্যককে ৬ হাজার টাকা করে কৃষি সহায়তা প্রদান করা হয়।

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল)

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:48 PM