শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোরেলগঞ্জে চেতনানাশক পদার্থ মেশানো খাবার খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

#
news image

বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক পদার্থ মেশাানো রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন এক পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। অসুস্থদেরকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের ইজিবাইক চালক আলাউদ্দিন মোল্লাসহ তার পরিবারের লোকজন মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে রাতের খানা খাবার পর পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশি ও স্বজনরা রাত ১২ টার দিকে অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার  করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চেতনা নাশক পদার্থ মেলানো খাবার খেয়ে অসুস্থ্যরা হলেন, আলাউদ্দিন মোল্লা (৩৮), তার স্ত্রী শিরিন বেগম(৩২), মেয়ে ওইশি মনি(১৫), ছেলে আরাফাত হোসেন(১০) ও শ্বাশুড়ি হাসিনা বেগমকে(৫৫)।

 আলাউদ্দিন মোল্লার স্বজনরা জানান, পরিবারের সবাইকে অজ্ঞান করে বাড়ির মালামাল লুটের উদ্দেশে অজ্ঞাত দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক পদার্থ মিশিয়ে রেখেছিলো ওই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা সংবাদদাতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:03 PM