শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বইয়ে কি আছে নিজেরা পড়ে দেখবেন, মিথ্যাচার বিশ্বাস করবেন না: শিক্ষামন্ত্রী

#
news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না।

শুক্রবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দিব।

এ দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলাম বিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি। তিনি বলেন, ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনো এটাকে প্রশ্রয় দেবেন না। এটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনোদিন ইসলাম বিরোধী কাজ হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্ত্রী এদিন নীলকমল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের খোঁজখবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী দুই দিনের সফরে চাঁদপুরে যান। শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করবেন।

নাগরিক অনলাইন ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  6:33 PM