শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাঁথিয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য কলেজ ছাত্রীর আত্মহত্যা

#
news image

পাবনার সাঁথিয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাদিয়া সুলতানা (১৮)নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আবু সাইদের মেয়ে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গেল বছর (২০২২)অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগ হতে সাদিয়া পরীক্ষা দিয়েছিল। গতকাল বুধবার(৮ফেব্রুয়ারী)পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় সাদিয়া ইংরেজি বিষয়ে অকৃতকার্য হলে ওই দিন সন্ধ্যারাতে সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়।

ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ এবং সাদিয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ঘরের চালের টিন কেটে ভেতরে ঢুকে দেখতে পান সে আড়ার সাথে ঝুলে আছে। ওড়না কেটে দ্রুত তাকে মেঝেতে নামালে ততক্ষনে সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ওই দিন রাত সারে ১১টায় জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান,আমাদের ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। । সে এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করে অভিমান করে  আত্মহত্যা করেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় ইউডি(অপমৃত্যু) মামলা হয়েছে। 

উপজেলা সংবাদদাতা

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:52 PM