শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে  আইনজীবী নিহত- আহত ৫

#
news image

যশোরের মনিরামপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বিধানচন্দ্র রায় (৫৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও ৫ জন । 

যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)) সকাল সাড়ে ৮টার দিকেএই দুর্ঘটনা ঘটে। নিহত আইনজীবী বিধানচন্দ্র রায় বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।

আহত একই পরিবারে চারজন হলেন- খুলনার সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসে চার ভাইবোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মনিরামপুরের  ফকির রাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।

সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামে একজন আইনজীবীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেমস রহিম রানা, যশোর

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  5:59 PM