শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে হত্যায় হরিণাকুন্ডুর ১ জনের যাবজ্জীবন

#
news image

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা মামলায় প্রাক্তণ স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহম্মেদ এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ^াসরোধ করে হত্যা করে তার প্রাক্তণ স্বামী একই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুন্ডু থানায় ঠান্ডুকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করে লিপার পিতা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদক জমা দেয় পিবিআই।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামী ঠান্ডুকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। অফঅরাধথ প্রমানিত না হওয়ায় মামলার অন্য দুই আসামীকে খালাস দেওয়া হয়েছে।

ঝিনাইদহ প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  5:44 PM

news image
রায় ঘোষণা পর পুলিশবেষ্টিত যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ঠান্ডু মন্ডল ।